লঞ্চের যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক, নেপথ্যে মাস্টার
রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণবঙ্গে ছেড়ে যাওয়া লঞ্চের যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের চার সদস্যকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ বড় মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ....
